ভারতীয় নন্দিত সংগীতশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্তের সম্মানে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কনসার্ট ‘একদিন বৃষ্টিতে বিকেলে…’। আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর ‘বাটারনোট ক্যাফে’-তে এ কনসার্টের আয়োজন করছে ‘আজব কারখানা’।
এই বিশেষ সংগীত সন্ধ্যায় অঞ্জন দত্তের জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন বাংলাদেশের তিন সংগীতশিল্পী—জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও রায়হান ইসলাম শুভ্র। অঞ্জনের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তারা নিজেদের জনপ্রিয় গানগুলোও পরিবেশন করবেন।
আয়োজক জয় শাহরিয়ার জানান, অঞ্জন দত্ত তরুণ প্রজন্মের বহু শিল্পীর অনুপ্রেরণা। তাই প্রিয় অগ্রজের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন।
কনসার্টটিতে প্রবেশের জন্য অগ্রিম টিকিটের মূল্য ধরা হয়েছে ৭০০ টাকা, যা সরাসরি ভেন্যু থেকে কিনলে লাগবে ১ হাজার টাকা।