স্বর্ণমন্দিরে গিয়ে কেন কাঁদলেন সারা আলি খান

বিজয়া দশমীর শুভলগ্নে পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত ঐতিহ্যবাহী স্বর্ণমন্দিরে দেখা গেল বলিউড তারকা সারা আলি খান ও আয়ুষ্মান খুরানাকে। শুভ্র সাদা পোশাকে দুই তারকা দরবার সাহিবে উপস্থিত হয়ে প্রার্থনা জানান এবং ভক্তদের বিজয়ার শুভেচ্ছা জানান।

তবে প্রার্থনার মুহূর্তেই ঘটে এক আবেগঘন ঘটনা, দরবার সাহিবে হাত জোড় করে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই কেঁদে ফেলেন সারা আলি খান। তারকা অভিনেত্রীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হু হু করে ভাইরাল হয়ে যায়।

ইনস্টাগ্রামে আয়ুষ্মানের সঙ্গে ছবি পোস্ট করার পর থেকেই এই জুটি আলোচনার শীর্ষে রয়েছে। আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘উড়তা তীর’। উল্লেখ্য, 'পতি পত্নী ওর ওহ দো' সিনেমার পর এটি তাদের দ্বিতীয় যৌথ কাজ।

তবে মুক্তির ঠিক মুখেই এক বড়সড় বাধার মুখে পড়েছে ছবিটি। নেপালের চলচ্চিত্র আইন লঙ্ঘনের অভিযোগে দেশটির সেন্সর বোর্ড ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সেখানে সিনেমাটির প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে।