পরীমনির জন্মদিনের নাচের ভিডিও ভাইরাল, সঙ্গী কে?

জমকালো আয়োজনে নিজের জন্মদিন উদযাপন করে ফের আলোচনায় এলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

গত ২৪ অক্টোবর বিশেষ এই দিনটি পার হলেও, সম্প্রতি ফেসবুকে একটি নাচের ভিডিও প্রকাশ করেছেন তিনি।

ভিডিওটি প্রকাশ মাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং অল্প সময়েই লাখ লাখ ভিউ ছাড়ায়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জন্মদিনের মৃদু সংগীতের ছন্দে এক ব্যক্তির সঙ্গে দারুণ নাচে মেতে উঠেছেন এই নায়িকা।

ভিডিওর শেষ অংশে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে তাকে বেশ আনন্দ করতে ও উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।

পরীমণির এমন প্রাণবন্ত পারফরম্যান্স দেখে ভক্ত-অনুরাগীরা কমেন্ট বক্সে ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করছেন।

এদিকে ভিডিওতে নায়িকার সঙ্গে নাচে অংশ নেওয়া সেই ব্যক্তির পরিচয় নিয়ে ভক্তদের মনে কৌতূহল তৈরি হয়েছে।

জানা গেছে, তার নাম গোলাম হোসেন কিবরিয়া, যিনি পেশায় একজন ড্যান্স কোরিওগ্রাফার ও ফ্যাশন উদ্যোক্তা।

পরীমণির সঙ্গে তার দীর্ঘদিনের চমৎকার বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

জন্মদিনের এই বিশেষ আয়োজনে নাচ ছাড়াও ভক্তদের জন্য নতুন সিনেমার দারুণ সুখবর দিয়েছেন জনপ্রিয় এই তারকা।

পরিচালক তারেক রহমানের ‘ফারজানা’ সিনেমায় অভিনয় করছেন তিনি, যার শুটিং ইতিমধ্যে বেশদূর এগিয়েছে।

সবকিছু ঠিকঠাক থাকলে আসছে আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।