রাফীর সিনেমায় অভিনয় করছেন জিৎ?

দেশের অত্যন্ত জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। ঈদুল আজহায় ‘তুফান’ সিনেমা মুক্তির পর দর্শকের বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার নতুন এক নয়ককে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা। শোনা যাচ্ছে টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ থাকবেন তার সিনেমায়।

আনন্দবাজার জানিয়েছে, রাফীর চতুর্থ সিনেমার নায়ক জিতেন্দ্র মদনানি জিৎ। যিনি জিৎ নামেই ঝড় তোলেন টালিউডে। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও ছবি তৈরির ইচ্ছে আছে এই নির্মাতার ।

জিৎকে বাংলার সুপারস্টার বলে প্রশংসা করেছেন। তার সঙ্গে কাজ করতে পারলে খুবই নাকি ভালো লাগবে রাফীর। টালিউডের আরও অনেককেই তার পছন্দ। তাই এখনই আলাদা করে তিনি কারও নাম বলেননি।

‘তুফান’ সিনেমায় মিমি-শাকিবকে জুটি করার কারণ কি জানতে চাইলে রাফী বলেছেন, শাকিব পশ্চিমবঙ্গের অনেক নায়িকার সঙ্গে কাজ করলেও মিমির সঙ্গে করেননি। তাই এই জুটি বানালাম। দর্শক নতুন জুটি দেখতে ভালোবাসে। শাকিব-মিমির জুটিই সেটা প্রমাণ করে দিয়েছে।

রাফী আরও বলেছেন, সিনেমা তৈরির সময় চেষ্টা করেছি কোনো বিষয়েই সমঝোতা না করতে। যেখানে যা দরকার সবটাই দিয়েছি। এ জন্য আমি দুই বাংলার অভিনয় শিল্পী এবং টিমের অন্যান্যদের শুরু থেকে এক হয়ে কাজ করার অনুরোধ জানিয়েছিলাম।