নিক জোনাসের সঙ্গে গান গাইবেন প্রিয়াঙ্কা চোপড়া

খবর সংযোগ ডেস্ক: নিকের সঙ্গে আগামীতে কাজ করবেন প্রিয়াঙ্কা চোপড়া। জানালেন তিনি এই বিষয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। প্রসঙ্গত প্রিয়াঙ্কা চোপড়া এবং স্যাম হিউগেনের ছবি ‘লাভ এগেনে’ দেখা যাবে নিক জোনাসকে। সেখানে তিনি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

প্রিয়াঙ্কা বলেছেন, আমরা শুধু এলোমেলোভাবে গান তৈরি করেছি, তাই এটি নিকের ফোনে আছে। প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন তিনি এবং স্বামী নিক একসাথে গান রেকর্ড করেছেন। 

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, হিন্দি বা অন্য ভাষা কিনা জানি না। কিন্তু আমি আর নিক একসঙ্গে কাজ করছি আগামীতে এটা নিশ্চিত। আমি জানি না আমার একসঙ্গে ছবি করব কিনা। কিন্তু এখন আমরা দুজন একসঙ্গে শো প্রডিউস করছি, নানা জিনিস তৈরি করছি। ফলে আগামীতে গিয়ে দুজনে একসঙ্গে কাজ করব যে এই ব্যাপারে আমি নিশ্চিত। এখন সেটা কোনও রোম্যান্টিক ছবি হবে নাকি অন্য কিছু সেটা জানি না। কিন্তু আমরা একসঙ্গে কাজ করব। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইয়াহু নিউজ।