ওয়ার্ল্ড সিনিয়র স্কাউটার্স ক্লাবের ভাইস চেয়ারম্যান আকবর রেজা

স্কাউটিং সংগঠন দি ওয়ার্ল্ড সিনিয়র স্কাউটার্স ক্লাবের (ডব্লিউএসএসসি) ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন সৈয়দ আকবর রেজা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ক্লাবটির প্রতিষ্ঠাতা চামিলা কুমার আগামী দুই বছরের জন্য তাকে নিয়োগ প্রদান করেন। 

চামিলা কুমার জানান, সৈয়দ আকবর রেজা বাংলাদেশের একজন সিনিয়র স্কাউটার। ক্লাবটির প্রতিষ্ঠাকাল থেকে তিনি যুক্ত রয়েছেন এবং বিভিন্নভাবে অবদান রেখেছেন। আগামী ২০২৭ সাল পর্যন্ত ‍তিনি ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন। 

ক্লাবটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ভিয়েতনামের নগুয়েন তুয়ান ও সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন ভারতের প্রীতি আনন্দ।