রাতে ধেয়ে আসছে ঝড়, আরও ৩ বিভাগে তাণ্ডবের শঙ্কা!

রাতে বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। এরমধ্যে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দেয়া এক ফেসবুক পোস্টে ময়মনসিংহে ভয়ঙ্কর ঝড় সৃষ্টির বার্তা দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

ওই ফেসবুক পোস্টে পলাশ বলেন, রাত ১০টা বেজে ৩০ মিনিটের সময় সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে ময়মনসিংহ বিভাগে আবারও একটি ঝড় সৃষ্টি হচ্ছে। অন্য একটি ঝড় বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

ময়মনিসংহ জেলায় যে ঝড়টি সৃষ্টি হচ্ছে এটি রাতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে আকারে বৃদ্ধি পাওয়া শুরু করতে পারে। ঝড়টি আকারে বৃদ্ধি পেয়ে ধীরে-ধীরে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে অতিক্রম করার আশঙ্কা রয়েছে।


 
পোস্টে তিনি আরও লিখেন, রাত সাড়ে ১০টা থেকে সকাল ৮ টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিম্নলিখিত জেলাগুলোতে তীব্র বজ্রপাতসহ একাধিক ঝড় অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
 
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা। সম্ভাব্য সময়: রাত ১২টার পর থেকে সকাল ৮টা।
 
চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলা। সম্ভাব্য সময়: রাত ৩টার পর থেকে সকাল ১০টা।


 
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর। সম্ভাব্য সময়: রাত ১১টার পর থেকে সকাল ৮টা।

ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ঢাকা। সম্ভাব্য সময়: রাত ১২টার পর থেকে সকাল ৮টা।
 
রংপুর বিভাগ: পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা। সম্ভাব্য সময়: রাত ১২টার পর থেকে সকাল ৮টা।
 
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ জেলা। সম্ভাব্য সময়: রাত ৩টার পর থেকে সকাল ৮টা।