রাতের মধ্যে যেসব জেলায় বৃষ্টির সম্ভাবনা

দেশের আট জেলার বিভিন্ন এলাকায় আজ রাত পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। কোথাও কোথাও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এ আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর ১২টা থেকে রাত ১২টার মধ্যে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অঞ্চলের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া বিকেল ৩টা থেকে রাত ১২টার মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও মৌলভীবাজার জেলার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।নতুন ভাষা শিখুন

অন্যদিকে, দেশের অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। এসব এলাকায় দিনভর রোদ থাকতে পারে। তবে বৃষ্টিপ্রবণ এলাকাগুলোতে স্থানীয়ভাবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।