ঢাকাসহ ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভবনা

ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (৫ অক্টোবর) আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলেও জানানো হয় পূর্বাভাসে।