হাম ও উপসর্গে ১৬ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৪৩৪ জন।   

রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৩ মে (শনিবার) সকাল ৮টা থেকে আজ ২৪ মে (রোববার) সকাল ৮টা পর্যন্ত দেশের হাসপাতালগুলোর পাঠানো তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩০৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৩ হাজার ৮১৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৮ জন, গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৬২২ জন।

১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৬ হাজার ২১৪ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৪২ জনের মৃত্যু হয়েছে।   

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নই এবং ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৬ জনের মৃত্যু হয়েছে।