মার্কেটিংয়ে চাকরি দেবে আগোরা, পদসংখ্যা নির্ধারিত নয় 

আগোরা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজার (মার্কেটিং) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ০৭ মার্চ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে জেনে নিন আগোরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত -

প্রতিষ্ঠানের নাম: আগোরা লিমিটেড
পদের নাম: ম্যানেজার, মার্কেটিং
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে এমবিএ
অন্যান্য যোগ্যতা: মার্কেটিং কৌশল এবং যোগাযোগ পরিকল্পনা তৈরিতে দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।