অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দেবে রেড ক্রিসেন্টে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফাইন্যান্স, অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগ অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে জেনে নিন রেড ক্রিসেন্টের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত -

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার
বিভাগের নাম: ফাইন্যান্স, অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস
পদসংখ্যা: ১ জন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা, এনজিওতে কাজের দক্ষতা 
অভিজ্ঞতা: ৩ থেকে ৫ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: কক্সবাজার
বেতন: ৪৫,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।