বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেড-২–এর (বিশেষ পেশা) অধীনে এই নিয়োগ দেওয়া হবে। ট্রেড-২ (বিশেষ পেশা)-এর পেশাসমূহ হলো কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ। ০৮ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০৭ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: সৈনিক
পদসংখ্যা: অনির্দিষ্ট
ট্রেড-২ (বিশেষ পেশা) এর পেশাসমূহ:
কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ।
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ। জিপিএ-৩.০০ ও ততোধিক জিপিএপ্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড-১–এ স্থানান্তরের সুযোগ রয়েছে।
পেশাগত যোগ্যতা
- কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে।
- ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রামপেট ইত্যাদি) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- পেইন্টার/পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের ওপর পারদর্শী হতে হবে।
- কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে।
- টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের ঝালাই কাজে পারদর্শী হতে হবে।
আবেদন ফি: ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা)
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৭ এপ্রিল ২০২৬