ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) পদে পাঁচজন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক বা সমমানের ডিগ্রি।
নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যঃ
- প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
- বিভাগ: মার্সেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক
- পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম)
- পদসংখ্যা: ৫টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান ডিগ্রি
- অভিজ্ঞতা: ৩ বছর
- বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন ও যোগ্যতাঃ
- ফুল টাইম চাকরি।
- নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
- প্রার্থীর বয়স সর্বনিম্ন ২৫ বছর হতে হবে।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।কর্মস্থল নির্ধারণ করা হবে যেকোনো স্থান।
আবেদনের সময়সীমাঃ
আগ্রহী প্রার্থীরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির নির্ধারিত আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ২৫ জুলাই।