অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ব্র্যাক!

সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রগতি, মাইক্রোফাইন্যান্স বিভাগ ট্রেইনি ক্রেডিট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সারাদেশে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। ১৬ এপ্রিল থেকেই আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৪ মে পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক।

পদের নাম: ট্রেইনি ক্রেডিট অফিসার।

বিভাগ: প্রগতি, মাইক্রোফাইন্যান্স।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজের দক্ষতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: মাঠপর্যায়ে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা: উল্লেখ নেই। 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।

আবেদনের শেষ সময়: ০৪ মে ২০২৪।

বেতন: শিক্ষানবিশকালে (৬ মাস) মাসিক বেতন ২৫,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকুরি নিয়মিত করা হবে। তখন মাসিক বেতন ৩১,৯৫৯ টাকা হবে। 

অন্যান্য সুবিধা: এছাড়াও প্রতিষ্ঠানটির নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবন বীমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে। মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরমেন্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উচ্চতর পদে উন্নতির সুযোগ রয়েছে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।