চাকরি দিচ্ছে এনআরবিসি ব্যাংক

এনআরবিসি ব্যাংক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। নির্বাচিত প্রার্থীদের মোবাইল অ্যাপস বিভাগে নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

পদের নাম: সফটওয়্যার ইঞ্জিনিয়ার/সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

পদের সংখ্যা: ২টি

যোগ্যতা: প্রার্থীদের বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স নির্ধারিত নয়। দেশের যেকোনো স্থানে চাকরি করার আগ্রহ থাকতে হবে।
 
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহীরা এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২৪।