পার্ট টাইম চাকরির সুযোগ দিচ্ছে ব্র্যাক!

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। মাইক্রোফিন্যান্স টেকনোলজি ও মাইক্রোফিন্যান্স প্রোগ্র্যাম বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর (পার্ট-টাইম স্টাফ) পদে একাধিক জনবল নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৯ অক্টোবর পর্যন্ত। নির্বাচিতরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক (এনজিও)।
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (পার্ট টাইম স্টাফ)।
চাকরির ধরন: বেসরকারি চাকরি।
প্রকাশের তারিখ: ১০ অক্টোবর ২০২৪।

পদ ও লোকবল: নির্ধারিত নয়।
বিভাগ: মাইক্রোফিন্যান্স টেকনোলজি, মাইক্রোফিন্যান্স প্রোগ্র্যাম।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম ও ঋণগ্রহীতার তথ্য সংগ্রহে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা: উল্লেখ নেই।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী।

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।