শিল্পকলা একাডেমি আইন সংশোধন করে গেজেট প্রকাশ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯-এর কিছু শব্দের সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক গেজেটে এ তথ্য জানানো হয়েছে।

গেজেটে বলা হয়েছে, এই অধ্যাদেশ বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ নামে অভিহিত হবে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। 

১৯৮৯ সালের ২২ নং আইনের কিছু শব্দের সংশোধন করে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯ (১৯৮৯ সালের ২২ নং আইন)-এর সংক্ষিপ্ত শিরোনামসহ সর্বত্র উল্লিখিত একাডেমী, ‘একাডেমীর’ ও ‘একাডেমীতে’ শব্দগুলোর পরিবর্তে যথাক্রমে ‘একাডেমি’, ‘একাডেমির’ ও ‘একাডেমিতে’ শব্দগুলো প্রতিস্থাপিত হবে।

প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসরণ এবং আইনি নথিপত্র আধুনিকায়নের লক্ষ্যেই এই শব্দগত পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।