'কে রুখে দেয় দখিনের রোদ' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

শিল্প-সাহিত্য চর্চা আমাদের চেতনাকে শাণিত করে। আমাদের মননশীলতার পরিবর্তন করে। আর দুনিয়ায় সব পরিবর্তনের জন্য দায়ী এ মননশীলতার পরিবর্তন।

শুক্রবার (৮ মে) কবি লিমা রহমানের 'কে রুখে দেয় দখিনের রোদ' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি কলামিস্ট, সংগঠক ও সংস্কৃতিকর্মী জহুরুল হক বুলবুল এ কথা বলেন।

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে কবি হারুন অর রশিদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাহিত্যজন শাজাহান মিয়া।

প্রধান অতিথি বুলবুল বলেন, এটা শুধু বইয়ের মোড়ক উন্মোচন নয়, এটা কবির অনুভূতির উন্মোচন ও স্বপ্নের প্রকাশ।

তিনি আরও বলেন, আজ এ বইয়ের ওপর গঠনমূলক আলোচনা থেকে কবির কলম আরও শাণিত হবে।

মোড়ক উন্মোচন এ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- প্রাবন্ধিক ড. আলী রেজা, ছড়াকার কাশিনাথ মজুমদার পিংকু, গবেষক মামুন তরফদার, মো. হামিদুল আলতাফ, চান মাহমুদ, এম ক হাতেম, আঞ্জু আনোয়ারা ময়না, এমএ বাাছেদ, রনী খাতুন, আব্দুস সালাম, মো. শফিকুল ইসলাম, শাহরিয়া শ্রাবণ, হাসান কায়কোবাদ, মিজানুর রহমান, হাসান সারোয়াত লাভলু, নজরুল ইসলাম, আব্দুস সাত্তার খান প্রমুখ।