হঠাৎ ফেসবুকে একযোগে ‘ধর শালারে’ পোস্ট, নেপথ্যে .....!

হঠাৎ করে সবার মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে ‘ধর শালারে’ নেপথ্যে কী ? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একযোগে ‘ধর শালারে’ লিখে পোস্ট করছেন। বিশেষ করে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের এমন পোস্ট দিতে বেশি দেখা যাচ্ছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি ) সন্ধ্যা ৭টার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান আজাদ ‘ধর শালারে’ ক্যাপশন দিয়ে ফেসবুকে পোস্টে লিখেছেন ধর শালারে কনটেক্স-এর বিস্তারিত এই পেজে পাওয়া যাবে। চোখ রাখুন—https://www.facebook.com/share/1Af3ZABoRj/

এমন পোস্ট শত শত নেতাকর্মীকে দিতে দেখা যাচ্ছে। এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা জল্পনা-কল্পনার জন্ম দেয়।

কারও মতে, এসব পোস্টে কাউকে ‘ধরার’ ইঙ্গিত দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বিষয়টিকে নিছক কৌতুক বা হাস্যরস হিসেবেও দেখছেন। তবে শিবির নেতাদের ধারাবাহিক ও সমন্বিতভাবে একই বার্তা পোস্ট করায় বিষয়টি নিছক কাকতালীয় নয় বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

ধারণা করা হচ্ছে, আজ রাতেই শিবিরের পক্ষ থেকে বড় কোনো ঘোষণা আসতে পারে। তারা ইঙ্গিত দিয়েছেন, এটি একটি পরিকল্পিত বার্তা এবং এর মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে আনা হবে।

অনেকে বলছে, শিবির রাষ্ট্রীয় পর্যায়ের কোনো প্রভাবশালী কর্মকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বা ‘মুখোশ উন্মোচনমূলক’ তথ্য প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। তবে ঠিক কাকে বা কী বিষয়ে ‘ধরার’ কথা বলা হচ্ছে, সে বিষয়ে এখনো সুস্পষ্ট করে কিছু জানানো হয়নি।

হঠাৎ করে এমন সমন্বিত অনলাইন তৎপরতা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, আসন্ন ঘোষণাটি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।