বিএনপি মিডিয়া সেলের সদস্য মামুদের মরদেহ উদ্ধার

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পরিবারের উপস্থিতিতে সকালে প্রেস ক্লাবের শৌচাগারের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আলী মামুদ দিনকাল পত্রিকার সিটি এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি একজন সৎ সহজসরল সংবাদিক হিসেবে পরিচিত।