দৈনিক খবর সংযোগের উদ্যোগে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত

প্রকৃতিতে এখন মৌসুমি ফলের সমারোহ। বাহারি রঙ, স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর নানা দেশীয় ফলে সেজে উঠেছে চারপাশ। এসব ফলের স্বাদ ও উপকারিতা সবার মাঝে ছড়িয়ে দিতে দেশজুড়ে পালিত হচ্ছে ‘মৌসুমি ফল উৎসব’।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ জুন) রাজধানীর বনশ্রীতে দৈনিক খবর সংযোগ কার্যালয়ে সম্পাদক ও প্রকাশক শেখ নজরুল ইসলামের উদ্যোগে এক বর্ণাঢ্য মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু, লটকন, আমলকি, ড্রাগন ফল, আনারস, করমচা ও কলাসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফলের সমাহার ছিল। অনুষ্ঠানে মিডিয়া ফ্রন্ট, নিউজ পোর্টাল খবর সংযোগ ডটকম এবং দৈনিক খবর সংযোগের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক সহকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দেশের ঐতিহ্যবাহী ফলের পুষ্টিগুণ, স্বাদ ও গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এই উৎসবের আয়োজন করা হয়েছে।