সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সারাদেশের সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা এবং ফ্যাক্টচেকিং বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ডিজিটালি রাইট।

বুধবার (১৭ জুন) রাজধানীর মোহাম্মদপুরের ওয়াইডব্লিউসিএ ট্রেনিং সেন্টারে বিভিন্ন জেলার ১৩ জন সাংবাদিকদের অংশগ্রহনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণটি চলবে আগামী ১৯ জুন পর্যন্ত।

প্রথম দিনের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন, ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) এর প্রোগ্রাম ম্যানেজার(পাকিস্তান) আদনান রহমত। 

এছারাও উপস্থিত ছিলেন, আইএমএস এর প্রোগ্রাম ম্যানেজার শাখাওয়াত হোসাইন, ডিজিটালি রাইট লিমিটেড(ডিআরএল) এর ম্যানেজিং ডিরেক্টর মিরাজ আহম্মেদ চৌধূরী ও ডিজিটালি রাইট লিমিটেড(ডিআরএল) এর ডেপুটি ম্যানেজার সাজিয়া আফরিন। 

প্রশিক্ষণে শহর কিংবা মফস্বলে কর্মরত সাংবাদিকরা কিভাবে কোন সংবাদ সংগ্রহ করতে গেলে নিজেকে শারীরিক ভাবে সুস্থ্য ও ঝুঁকিমুক্ত রাখবে এবং তাদের সকল প্রকার ডেটা, ডিভাইজ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইট গুলো সুরক্ষিত রাখবে সে বিষয়ে ধারণা দেওয়া হয়।