সাংবাদিক আবুহেনা রাসেলের কুলখানি অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক খবর সংযোগ এর বিশেষ প্রতিনিধি প্রয়াত আবুহেনা রাসেলের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ জুলাই) বিকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এর কার্যালয়ের মিলনায়তনে নিহতের স্মরণে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্। শোকসভায় উপস্থিত সকলে আবু হেনা রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আবু হেনা রাসেলের বর্নাঢ্য সাংবাদিক জীবন নিয়ে আলোচনা করেন। শোকসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন সেগুনবাগিচা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আবুল হাসানাত। 

আবু হেনা রাসেলের সাংবাদিকতার স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন, ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, ফকরুল আলম কাঞ্চন, কামরুজ্জামান খান, ক্র্যাবের উপদেষ্টা মর্তুজা লিটন হায়দার, সাবেক সহ-সভাপতি মাসুম মিজান, শাহীন আব্দুল বারী, উমর ফারুক আলহাদী, ক্র্যাবের সাবেক উপদেষ্টা নজরুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ক্র্যাবের আইন ও কল্যান সম্পাদক শেখ কালিমউল্যাহ্ নয়ন, সাবেক অর্থ সম্পাদক সহিদুল ইসলাম রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম, সাবেক প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন মাহির, ক্র্যাবের সিনিয়র সদস্য হালিম মোহাম্মদ, জামিউল আহসান সিপু, উজ্জল হোসেন জিসান, আলী তালুকদারসহ আরো অনেকে। 

এসময় উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক উপদেষ্টা ইকরামুল কবীর টিপু, ক্র্যাবের সিনিয়র সদস্য সাকির আহমদ, আব্দুল গাফফার মাহমুদ, ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিহাল হাসনাইন, দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ্ মিজান, সাবেক অর্থ সম্পাদক আজিজুল হাকিম, এস এম দেলোয়ার হোসেন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন মুরাদ, রুদ্র রাসেল, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মিন্টু হোসেন, রকিবুল ইসলাম মানিক, সাবেক কার্যনির্বাহী সদস্য খন্দকার হানিফ রাজা, আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সদস্য মোহাম্মদ ফয়সল, গাফফার খান চৌধুরী, মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী, মোসাদ্দেক হোসেন ভূঁইয়া মুন্না, শাফি উদ্দিন আহমদ, জয়নাল আবেদীন খান, মাসুদ রানা, মোস্তফা ইমরুল কায়েস তৌহিদুজ্জামান তন্ময়, শেখ জাহাঙ্গীর আলমসহ ক্র্যাব সদস্যবৃন্দ।  

এর আগে, আবু হেনা রাসেল মোহাম্মদপুরের বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে আসাদগেট–সংলগ্ন একটি পেট্রলপাম্পে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল নিতে যান। সেখানে বুকের ব্যথায় তিনি অসুস্থ হয়ে পড়লে পথচারীরা তাকে শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ জুলাই) বেলা ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

আবুহেনা রাসেল স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমকে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ–সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি ১৯৬৯ সালের ৩ ফেব্রুয়ারি রাজশাহীর জেলায় জন্মগ্রহণ করেন।