ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সিলেটের তামাবিল স্থলবন্দর বন্ধ থাকবে ৫ দিন

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পাঁচদিন তামাবিল স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তামাবিল স্থলবন্দর সূত্রে জানা গেছে, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৫দিন তামাবিল স্থলবন্দর দিয়ে সব প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে নির্বাচন শেষে আগামী (১৬ ফেব্রুয়ারি) সোমবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু করা হবে।

তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকরা ভোট প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় গেছেন। ফলে এই পথে ৫দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী সোমবার সকাল থেকে আবারো আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।