জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বার্তায় বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এই ভাষণ রেকর্ড করা হবে। বুধবার বিটিভি ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সম্প্রচার করা হবে।
ধারণা করা হচ্ছে, ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেশবাসীকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন।