প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যে ২৪ জন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে চূড়ান্ত ডাক পেয়েছেন ২৪ জন। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তারা শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন এই প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিতে যাচ্ছেন তারা হলেন- এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম এবং আমিনুল হক (টেকনোক্র্যাট)।

শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন সরকারের এই পথচলাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।