প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তার একান্ত সচিব-১ (পিএস), সহকারী একান্ত সচিব-১ (এপিএস) এবং প্রোটোকল অফিসার পদে তিন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন-
একান্ত সচিব-১ (PS-1): জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সহকারী একান্ত সচিব-১ (APS-1): প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে সহকারী একান্ত সচিব-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রোটোকল অফিসার-১: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী যতদিন তার পদে অধিষ্ঠিত থাকবেন অথবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।