নবম জাতীয় পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ২০২৬ সালে নতুন জাতীয় বেতন কাঠামো বা নবম পে-স্কেল ঘোষণার বিষয়ে জোর তৎপরতা শুরু করেছে সরকার। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম পে-স্কেল চালুর পর থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট আটটি বেতন কাঠামো ঘোষিত হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন স্কেল আসার কথা থাকলেও করোনা মহামারি ও বৈশ্বিক পরিস্থিতির কারণে তা দীর্ঘায়িত হয়েছে। তবে এবার সচিবালয় সূত্রে নবম পে-স্কেলের একটি সম্ভাব্য বেতন তালিকা সামনে এসেছে।

সচিবালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই কাঠামোটি বর্তমানে সরকারের উচ্চপর্যায়ে চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা করা হচ্ছে। একটি ১০ সদস্যের বিশেষ কমিটি এই সুপারিশগুলো যাচাই-বাছাইয়ের কাজ করছে।

প্রস্তাবিত ৯ম জাতীয় বেতন স্কেল ২০২৬ (গ্রেড অনুযায়ী সম্ভাব্য তালিকা):
নিচে প্রস্তাবিত বেতন স্কেলের একটি সংক্ষিপ্ত রূপরেখা দেওয়া হলো যা বর্তমানে আলোচনায় রয়েছে:
গ্রেড    প্রস্তাবিত বেতন স্কেল (টাকা)
০১    ১,৬০,০০০/- (নির্ধারিত)
০২    ১,৩২,০০০ – ১,৫৩,০০০
০৩    ১,১৩,০০০ – ১,৪৮,৮০০
০৪    ১,০০,০০০ – ১,৪২,৪০০
০৫    ৮৬,০০০ – ১,৩৯,৭০০
০৬    ৭১,০০০ – ১,৩৪,০০০
০৭    ৫৮,০০০ – ১,২৬,৮০০
০৮    ৪৭,২০০ – ১,১৩,৭০
০৯    ৪৫,১০০ – ১,০৮,৮০০
১০    ৩২,০০০ – ৭৭,৩০০
১১    ২৫,০০০ – ৬০,৫০০
১২    ২৪,৩০০ – ৫৮,৭০০
১৩    ২৪,০০০ – ৫৮,০০০
১৪    ২৩,৫০০ – ৫৬,৮০০
১৫    ২২,৮০০ – ৫৫,২০০
১৬    ২১,৯০০ – ৫২,৯০০
১৭    ২১,৪০০ – ৫১,৯০০
১৮    ২১,০০০ – ৫০,৯০০
১৯    ২০,৫০০ – ৪৯,৬০০
২০    ২০,০০০ – ৪৮,৪০০

উল্লেখ্য, এই তালিকাটি বর্তমানে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনার একটি খসড়া মাত্র। এটি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হওয়ার পরেই এই বেতন কাঠামো চূড়ান্ত বলে গণ্য হবে।