অস্ট্রেলিয়ার ভিসায় বড় পরিবর্তন, ঢাকার হাইকমিশনের নতুন বার্তা

অস্ট্রেলিয়ার সব ভিসার আবেদন দেশটির সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইম্মিঅ্যাকাউন্টের (ImmiAccount) মাধ্যমে জমা দিতে হবে। মঙ্গলবার (১৯ মে) ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার সব ভিসার আবেদন, এমনকি মাইগ্রেশন এজেন্টদেরও, অস্ট্রেলিয়া সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইম্মিঅ্যাকাউন্ট (ImmiAccount)-এর মাধ্যমে জমা দিতে হবে। আপনার এজেন্ট আপনাকে ইম্মিঅ্যাকাউন্ট (ImmiAccount)-এ আপনার ভিসা আবেদনটি দেখতে দেবেন, যাতে আপনি যাচাই করতে পারেন:

  • আপনার নাম, জন্ম তারিখ এবং পাসপোর্টের বিবরণ;
  • কোন ধরনের ভিসার জন্য আবেদন করা হয়েছিল;
  • আপনার আবেদনের অবস্থা;
  • আপনার বায়োমেট্রিক্স লেটারটি আপনার ভিসা আবেদনের সঙ্গে মিলে কিনা;
  • অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে যেকোনো বার্তা বা আপডেট।

ইম্মিঅ্যাকাউন্ট (ImmiAccount) সম্পর্কে জানতে https://immi.homeaffairs.gov.au/.../apply-and-manage-your... https://immi.homeaffairs.gov.au/.../online/after-you-apply এই ওয়েবসাইটে দেখতে বলা হয়েছে।