ফের বাড়লো জ্বালানি তেলের দাম, লিটারে কত?

বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। জুন মাসের জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে তেলের এই নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন এই দাম আজ সোমবার (১ জুন) থেকেই কার্যকর হবে।

গতকাল রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

কোন তেলের দাম কত বাড়ল?

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে ডিজেলের দাম।

জুন মাসের জন্য নির্ধারিত জ্বালানি তেলের নতুন মূল্যতালিকা নিচে দেওয়া হলো:

সবশেষ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ১৮ এপ্রিলের প্রজ্ঞাপন অনুসারে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম বাড়িয়ে প্রতি লিটার ১১৫ টাকা ও অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়। 

এছাড়া প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা ও  কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়। এই নির্ধারিত মূল্যহারেই বর্তমানে দেশে জ্বালানি তেল বিক্রি হচ্ছে।

ডিজেলের দাম অপরিবর্তিত

সবশেষ গত ১৮ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম বাড়িয়ে প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরিবহন খাতের ওপর চাপ কমাতে জুন মাসের জন্য ডিজেলের এই দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানা গেছে।

প্রাসঙ্গিক তথ্য: বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে বাংলাদেশে প্রতি মাসেই জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা স্বয়ংক্রিয় সমন্বয় করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জুন মাসের জন্য এই নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার।