প্যারাগুয়ের বিপক্ষে ৩–০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমার্ধ শেষে ৩–০ গোলে এগিয়ে। 
 
ম্যাচের ৭ মিনিটে আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। 

এরপর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। 

বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে (৪৫‍+৫) তৃতীয় গোলটিও করেন বালোগান।