আর্জেন্টিনার রাষ্ট্রদূত

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা আশা ব্যক্ত করে বলেছেন, ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে।’ 

শুক্রবার (২৬ জুন) বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পদ্মাপাড়ে স্থানীয়দের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। এ সময় তিনি এ কথা বলেন।

আর্জেন্টিনার রাষ্ট্রদূত এ সময় বলেন, ‘এখানে সবার সাথে সময় কাটাতে পেরে সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপে অংশ নেবে।’

এর আগে ঘাটে উপস্থিত শত শত আর্জেন্টাইন ভক্ত ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রদূত। পরে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। 

এসময় তার সাথে খেলায় অংশ নেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনসহ লৌহজং উপজেলা বিএনপির নেতাকর্মীরা।