আল্লামা বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

চট্টগ্রাম জেলার ঐতিহাসিক জনপদ ফটিকছড়ির বাবুনগর পুণ্যভূমিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রাণঢালা আন্তরিক শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। 

রোবিবার (৯ আগস্ট) বিকালে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় সেখানে দেশের শীর্ষ আলেমগণ উপস্থিত ছিলেন। সেখানে হেফাজতের পক্ষ থেকে মহান আল্লাহ, রাসূল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করা এবং কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো আইন পাস না করাসহ নয় দফা দাবি উত্থাপন করা হয়।

মতবিনিময় সভার শুরুতে উলামায়ে কেরাম এবং জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে প্রাণঢালা মহব্বত ও আন্তরিক মোবারকবাদ জানানো হয়।