দেশে ৩,৭৫৭ মেগাওয়াট রেকর্ড লোডশেডিং

গত কয়েকদিন বাংলাদেশে লোডশেডিং পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করেছে। বিশেষত গ্রামাঞ্চলে লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। রোববার (৯ আগস্ট) রাত ১টায় দেশো রেকর্ড ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এছাড়া রাত ২টায় লোডশেডিং ছিল ৩ হাজার ৭৫১ মেগাওয়াট। 

পরের কয়েক ঘণ্টাও লোডশেডিং ছিল ৩ হাজার মেগাওয়াটের বেশি। এর মধ্যে রাত ৩টায় লোডশেডিং ছিল ৩ হাজার ৬৩৯ মেগাওয়াট, ৪টায় ৩ হাজার ৪৬৩ মেগাওয়াট ও ভোর ৫টায় ৩ হাজার ৩৭২ মেগাওয়াট। 

এর আগে ৯ আগস্ট বেলা ৩টায় ৩ হাজার ৬৭১ মেগাওয়াট লোডশেডিং ছিল সর্বোচ্চ। তার আগে ৩ আগস্ট রাত ১টায় রেকর্ড লোডশেডিং ছিল ৩ হাজার ৫১২ মেগাওয়াট। ওই দিন প্রথম দেশের ইতিহাসে লোডশেডিং সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ায়।

তার আগে ২৮ জুন রাত ২টায় সর্বোচ্চ ৩ হাজার ৪৩১ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল। আর হাসিনা সরকারের সময় সর্বোচ্চ লোডশেডিং ছিল ২০২৩ সালের ৭ জুন। ওইদিন বিকাল ৪টায় ৩ হাজার ৪১৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল।