বিগত ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবেবলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে তিনি এ কথা বলেন।
আল-কায়েদা প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর। সুতরাং অনুমাননির্ভর কোনো প্রতিবেদনকে আমরা আমলে নিচ্ছি না।’
তিনি বলেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা করছে সরকার। ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনা করে জ্বালানি সমস্যা সমাধানে নির্দিষ্ট সময়ের জন্য যাতে মজুদ রাখা যায়, সেই চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘আগামী কয়েক বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা অভ্যন্তরীণ উৎস থেকেই মেটানো যাবে।’