রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদসহ তিন জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করা হয়।
রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ও রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
কেন তাদের প্রত্যাহার করা হয়েছে, প্রজ্ঞাপনে সে বিষয়ে কিছু বলা হয়নি। রাজশাহী বিভাগে নতুন বিভাগীয় কমিশনার এবং তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগও দেওয়া হয়নি।