আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান শেষে আগামী ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনের উপনির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আগামী ২৯ অক্টোবর বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন ঠাকুরগাঁও-১ এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা আগামী ১৫ সেপ্টেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর উত্তোলনকৃত মনোনয়নপত্র জমা নেয়া হবে। এ ছাড়া আগামী ১৮ সেপ্টেম্বর দলের জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে।