জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ২৭ তলায় এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের বহুমাত্রিক সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশ্বশান্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিতে বাংলাদেশের অবদান এবং অগ্রাধিকারমূলক বিষয়গুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দিয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উভয় নেতা বৈশ্বিক শান্তি ও অগ্রগতিতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।