জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 

নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংস্থাটির সদর দপ্তরে এই ভাষণ অনুষ্ঠিত হয়। 

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই অধিবেশনে সভাপতিত্ব করেন।

ভাষণে যেকোনো আন্তর্জাতিক সংঘাতের সমাধানে আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়া জোরদারের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের প্রধান ভিত্তি করার কথা বলেন তিনি।

তিনি বলেন, মারণাস্ত্র নয়; বরং যুক্তি, শিক্ষা ও মানবতাই হবে ইতিবাচক পরিবর্তনের প্রধান হাতিয়ার। সমতা ও সহযোগিতার ভিত্তিতে একটি বিশ্ব সমাজ গঠনে জাতিসংঘকে কেন্দ্রবিন্দু হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সামরিক খাতে বাজেট বৃদ্ধির প্রবণতাকে বিশ্বশান্তির প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেন প্রধানমন্ত্রী। একইসাথে পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ভাষণ শেষ করেন।