জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান। একই সঙ্গে তার চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মোস্তফা জামান এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. মাহবুবুল হক।
এদিকে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল আজিমকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।