বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র এবং তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ভারত-বাংলাদেশের চুক্তি ও পানি বণ্টন নিয়ে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তাকে হলের একটি কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে রাতভর নির্যাতনের পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলা হলে পরবর্তী সময়ে আদালতের রায়ে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।