রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে মন্ত্রীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে দায়িত্বে থাকা চিকিৎসকেরা আবদুল মঈন খানের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এ সময় মন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকারও হাসপাতালে উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, তীব্র শ্বাসকষ্ট ও হৃদ্রোগজনিত জটিলতা দেখা দেওয়ায় গত বুধবার রাতে আবদুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণ ও চিকিৎসাসংক্রান্ত অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।