দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে পাকিস্তান সফরে যাচ্ছেন বাংলাদেশের ৩৫ জন প্রশাসনিক কর্মকর্তা। ৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত লাহোরের 'ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসি'-তে তাদের এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ জন অতিরিক্ত সচিব এবং ৩০ জন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা এই সফরক দলে রয়েছেন। সম্পূর্ণ সফরটির খরচ বহন করবে পাকিস্তান সরকার, এতে বাংলাদেশের কোনো আর্থিক ব্যয় নেই।
এর আগে মে মাসে ১২ জন কর্মকর্তা লাহোরে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। এবার দ্বিতীয় দফায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মনোনীত করা হয়েছে।
আগে ভারতীয় প্রতিষ্ঠান 'লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসন একাডেমি'-তে নিয়মিত প্রশিক্ষণ পেতেন বাংলাদেশি কর্মকর্তারা। তবে সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি ও চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেই প্রক্রিয়ায় স্থবিরতা এসেছে।
বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট দেশের ওপর নির্ভর না করে বৈচিত্র্য আনার অংশ হিসেবে এই সফর আয়োজন করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ও বিএনপির মেয়াদের ধারাবাহিক কূটনৈতিক আলোচনার ভিত্তিতে এই আমন্ত্রণ সাড়া দেওয়া হয়।
বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশের প্রশাসনিক ব্যবস্থা পর্যবেক্ষণ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও নেতৃত্বের বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে। প্রশিক্ষণ শেষ করার ৫ কার্যদিবসের মধ্যে অংশ নেওয়া কর্মকর্তাদের প্রতিবেদন জমা দিতে হবে।