বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. খলিলুর রহমানের অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা বিভিন্ন দ্বিপাক্ষিক ও জাতিসংঘ-সম্পর্কিত বিষয় আলোচনা করেন।
এছাড়া একইদিন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা বিভিন্ন দ্বিপাক্ষিক ও জাতিসংঘ-সম্পর্কিত বিষয় আলোচনা করেন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এদিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথমে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
পরে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।