নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ

শপথ নেওয়ার পর রোববার প্রথম অফিস করেন নতুন মন্ত্রিসভার সদস্য। আজ সোমবার (১৫ জানুয়ারি) প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনা দেবেন সরকার প্রধান। 

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১১ জানুয়ারি বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নেন সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।