তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, মানুষের শান্তি বিনষ্টকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। যারা মানুষ ও যানবাহনে পেট্রোলবোমা নিক্ষেপ করে, ট্রেনে অগ্নিসংযোগ করে, তাদের রুখে দিতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কালাচাঁদপুর সরকারি হাইস্কুল এবং কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, 'দেশ এগিয়ে চলেছে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারণেই তা সম্ভব হয়েছে।'
অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন বলেই দেশে শান্তি বিরাজ করছে, সমৃদ্ধি ঘটছে।