গুম বিষয়ে ব্যাপক তথ্য পেয়েছে কমিশন, জানালেন চেয়ারম্যান

গুম বিষয়ে কমিশনের চেয়ারম্যান মঈনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গুম সংক্রান্ত এক হাজার ৬০০ বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৪০০টি অভিযোগ খতিয়ে দেখা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
 
তিনি জানান, ৩১ অক্টোবর গুম সংক্রান্ত অভিযোগের সময়সীমা শেষ হয়েছে। এক হাজার ৬০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১৪০ জনের স্বাক্ষাৎকার নেওয়া হয়েছে। আর ৪০০টি অভিযোগ খতিয়ে দেখা হয়েছে।
 
গত সাড়ে ১৫ বছরে গুমের ঘটনার তদন্ত ও বিচারের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে অন্তর্বর্তী সরকার ‘গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি’ গঠন করে। গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় অভিযোগ দাখিলের কার্যক্রম।