রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুণ পুরোপুরি আসে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও কাজ করছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ১৯টি ইউনিটের ২১১ সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।
সচিবালয়ের আগুনের ঘটনা তদন্ত করবে একাধিক কমিটি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, সকাল ৮টা ৫ মিনিটে আগুণ পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
সচিবালয়ে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন ও ঘটনাস্থল ঘুরে দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সঙ্গে আছেন ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহিদ কামাল।
মুহাম্মদ জাহিদ কামাল বলেরেছন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৬, ৭, ৮, ৯ এই চারটি তলায় আগুন ধরেছে। কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের এই ভবনে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এরপর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এদিকে আগুন লাগার পর উদ্ধার সহায়তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। বিজিবির পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএনের সদস্যরাও সেখানে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন।