আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির শীর্ষ নেতারা নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান, মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যদের ভোটকেন্দ্র নির্ধারিত হয়েছে দেশের বিভিন্ন জেলায়।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
এছাড়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন—গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা, মির্জা আব্বাস—শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, ঢাকা, গয়েশ্বর চন্দ্র রায়— আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরানীগঞ্জ-ঢাকা, ড. আব্দুল মঈন খান—চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলাশ, নরসিংদী, আমীর খসরু মাহমুদ চৌধুরী—মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম।
এছাড়াও, সালাহউদ্দিন আহমদ—পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট, কক্সবাজার, ইকবাল হাসান মাহমুদ টুকু—সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল, সিরাজগঞ্জ, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম—আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন, ভোলা, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন— মতিহারা সরকারি হাইস্কুল, নবাবগঞ্জ, দিনাজপুর।